জামেয়ার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল আসন্ন
Logo
ছুটির এলান
17 Oct, 2026

ছুটির এলান

জরুরি বিজ্ঞপ্তি

২য় সাময়িক পরীক্ষা-পরবর্তী ছুটি ও অভিভাবকদের করণীয়।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৮ অক্টোবর ২০২৬ ইং, রবিবার থেকে ২৩ অক্টোবর ২০২৬ ইং, শুক্রবার পর্যন্ত ২য় সাময়িক পরীক্ষা-পরবর্তী ছুটি উপলক্ষে জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বালক, বালিকা ও হিফজ বিভাগের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

২৪ অক্টোবর ২০২৬ ইং, শনিবার সকাল ৮টা ৫০ মিনিটের পূর্বে সকল শিক্ষার্থীকে জামেয়ায় উপস্থিত থাকতে হবে, ইনশাআল্লাহ।

অভিভাবকদের প্রতি অনুরোধ:

- ছুটিতে সন্তানদের পড়াশোনা, হিফজের পুনরাবৃত্তি ও দৈনন্দিন আমলের প্রতি যত্নবান হবেন।

- মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ রাখবেন এবং সন্তানদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্ব দেবেন।

- নির্ধারিত সময়ে জামেয়ায় উপস্থিতি নিশ্চিত করবেন।

সন্তানদের দ্বীনি শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

আদেশক্রমে

নাযিমে তা’লিমাত

জামেয়া ইসলামিয়া শ্রীমঙ্গল