জামেয়ার বিশেষ জামাত ( কিসমুল লুগাহ)
জামেয়ার একটি বিশেষ কোর্স কিসমু তা'লিমিল লুগাতিল আরাবিয়া
আরবি ভাষা শিক্ষাকোর্স, [মিযান জামাত ৭ম শ্রেণি]
বৈশিষ্টাবলী
>> স্পেশাল নেসাবে উন্নত পদ্ধতিতে পাঠদান।
>> প্রথমে ব্যাকরণ ছাড়াই ভাষা শিখিয়ে দেয়া, অত:পর প্রয়োজনীয় ক্বাওয়াইদ শিক্ষাদান।
>> প্রথম সাময়িক পরীক্ষার পর মিযান ও মুনশাইব শিক্ষাদান।
>> আরবি কথোপকথনের জন্য প্রয়োজনীয় সহস্রাধিক শব্দার্থ মুখস্থ করণ।
>> আরবি জুমলা গঠন ও তারকীব করার যোগ্যতা অর্জন।
>> বাংলা থেকে আরবি ও আরবি থেকে বাংলা অনুবাদ করার যোগ্যতা অর্জন।
>> কুরআন শরীফের বিভিন্ন আয়াতের তারকীব ও তরজমা করার যোগ্যতা অর্জন।
>> কুরআন ও হাদিসের যে কোন সীগাহ সহজেই পরিচয় করার যোগত্যা অর্জন।
>> আরবি প্রবন্ধ, রচনা ও চিঠি-পত্র লেখার যোগ্যতা অর্জন।
>> বছরান্তে আরবি দৈনন্দিন ব্যবহারিক কথোপকথনের যোগ্যতা অর্জন
বি:দ্র: কোর্স সমাপ্তের পর পরবর্তী বছর নাহবেমীর জামাতের কিতাবগুলো অত্যান্ত সহজে ও আনন্দের সাথে অধ্যয়ন করতে পারবে।
>> বছরের শেষে মুনাসিব সময়ে দাওরায়ে হাদিস উত্তির্ণদেরকে উছুলে তালিম এর প্রশিক্ষণ প্রদান করা হবে।
ভর্তির যোগ্যতা
বিশুদ্ধ কুরআন তেলাওয়াত (নাজেরা) এবং আরবি শব্দ লিখতে ও পড়তে পারা।
বাংলা শুদ্ধ উচ্চারণে দ্রুত লিখতে ও পড়তে পারা।
উপরোক্ত যোগ্যতার আলোকে ৭ম শ্রেণি উলূম ও দাওরায়ে হাদিস পর্যন্ত যেকোনো জামাতের ছাত্র-ছাত্রী ভর্তি হতে পারবে।
শর্তাবলী
প্রকৃত তালিবে ইলম, পিপাসু, মেধাবী, মেহনতী ও বয়সসঙ্গত হওয়া।
ভর্তির সময় অভিভাবকের উপস্থিত থাকা।
২৪ ঘণ্টা আবাসিক ব্যবস্থাপনায় থাকা।
নতুন-পুরাতন সকলেই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হওয়া।
রাত ও দিনের সকল বেলায় ক্লাসে নিয়মিত উপস্থিত থাকা।
কোনো প্রকার মোবাইল ফোন সঙ্গে না রাখা।
ক্লাস শুরু হওয়ার পূর্বে ভর্তি হওয়া।